সাদিক কায়েমের ফেসবুক পোস্ট
সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে তিনি অসুস্থ অবস্থায় বসে বসে সমাবেশের সমাপনী বক্তব্য শেষ করেন।
বর্তমানে জামায়াত আমির ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ জামায়াত আমিরের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাদিক কায়েম।
শনিবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম লেখেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ইসলামী আন্দোলনের সাহসী সিপাহসালার। সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব এবং দুঃসময়ে হাল ধরার সক্ষমতা—তাঁকে অনন্য করেছে।
সাদিক কায়েম লেখেন, রাব্বুল আলামিনের নিকট দুআ— আল্লাহ যেন উনাকে (ডা. শফিকুর রহমান) পূর্ণ সুস্থতা দান করেন। দেশ ও জাতির কল্যাণে উনাকে আরও দীর্ঘ সময় প্রয়োজন।