হোম > রাজনীতি

মতপার্থক্যের কারণে যেন জুলাইয়ের স্বপ্ন বৃথা না যায়

স্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল ও শ‌ক্তিগুলোর মতপার্থক্যের কারণে জুলাইয়ের স্বপ্ন যেন বৃথা না যায়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়ো‌জিত এক আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক দল ও শ‌ক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চ‌ব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি, সবাই মিলে যেন সেই বিজয় সুসংহত রাখতে পারি।

তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। তবে সেই মতপার্থক্যের কারণে যেন আমাদের যে স্বপ্ন-আশা, এতগুলো ছেলে-মেয়ে যে আত্মহতি দিয়েছে- তাদের সেই স্বপ্ন যাতে বৃথা না যায়।

এ সময় ড. মাহবুব উল্লাহর বই নিয়ে আলোচনার পাশাপাশি তার সঙ্গে অতীত স্মৃতি রোমন্থন করেন মির্জা ফখরুল।

ক‌বি ও সম্পাদক আবদুল হাই শিকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল ক‌বির খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ।

বার কাউন্সিল নির্বাচন স্থগিতে সংসদে এনসিপির এমপিদের ক্ষোভ

ফের গণমিছিলের ডাক ১১দলীয় ঐক্যের

নতুন কর্মসূচি নিয়ে ১১দলীয় ঐক্যের বৈঠক

চীনের পথে বিএনপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন

জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে — গোলাম পরওয়ার

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা

কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না

নবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাসের দাবি হানজালার

ঢাকা বারের নির্বাচনে লড়ছেন এনসিপির ৩ আইনজীবী