হোম > রাজনীতি

আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে

ইসিতে বৈঠক শেষে ডা: তাহের

স্টাফ রিপোর্টার

আগামী নির্বাচন যদি অ্যারেঞ্জ (সাজানো) নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের। তিনি বলেন, ফেয়ার নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করার কথা বলেছি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ডা: তাহের বলেন, একটি দলের ১২/১৩ জনের দ্বৈত নাগরিকত্ব আছে। তারপরও তাদের মনোনয়নপত্র বৈধ করেছে রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে এটা প্রশাসনের বৈষম্যমূলক আচরণ। তিনি বলেন, একজনকে অনেক প্রটেকশন দেয়া হচ্ছে। এটা লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করছে। আর একটি দলের পক্ষ থেকে বিভিন্ন কার্ড দেয়া হচ্ছে। যা আচরণবিধি লঙ্ঘন।

এক প্রশ্নের জবাবে ডা: তাহের বলেন, আমরা কোনো এসপি-ডিসির তালিকা দেইনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের সাথে আমাদের কোনো ফরমাল মিটিং হয়নি। সেটা ছিল সমবেদনার জন্য দেখা করা।

একতরফা নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কয়েক দিনে সরকারের আচরণে শুধু আমাদের মনে নয়, সবার মনেই আশঙ্কা হচ্ছে।

বৈঠকে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধিদলে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। এছাড়াও, নির্বাচন কমিশনের চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন

সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার: শিশির মনির

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

গণমাধ্যমে থাকা আওয়ামী তথ্যসন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে হবে

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১ দলীয় জোটের

জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে : সাইফুল আলম খান

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস আত্মঘাতী সিদ্ধান্ত : মিয়া গোলাম পরওয়ার

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আহ্বান এনসিপির

জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল

‘মঙ্গল শোভাযাত্রা’ মুসলিমদের ওপর চাপানো যাবে না: হেফাজতে ইসলাম