হোম > রাজনীতি

গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ড. কাদের

ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও এর আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনিভিত্তি দিতে হবে।

তিনি বলেন, জনগণ চায় গণভোট। প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গাণের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অবিলম্বে জুলাই সনদের আইনিভিত্তি প্রদান ও বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখনে নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়বে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসমেী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. অবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, হাফেজ মাওলানা নূরুল হক।

ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন ও উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের যৌথ পরিচালনায় গণমিছিলে মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে একটি গণমিছিল বায়তুল মোকাররম উত্তর গোট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা