হোম > রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে

ডেস্ক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আগামী দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে এক-দুই দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারবো ওনার লাইন অব ট্রিটমেন্টটা কি হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড করা হয়েছে বলে জানান চিকিৎসক জাহিদ। তিনি বলেন, এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে। তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা আমাদের প্রশংসা করেছেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি