হোম > রাজনীতি

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি

স্পোর্টস রিপোর্টার

জাতীয় নির্বাচন কবে হবে সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। সোমবার মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির নেতারা এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে দিনের পর দিন সময় নষ্ট করা যাবে না। কেননা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস । তিনি দাবি করেন দেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে , ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তাই সরকারের উচিত শিগগিরই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন নিয়ে একটি ধারণা দিয়েছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো দিন তারিখ উল্লেখ করেননি।

উল্লেখ্য, সকালে জাতির উদ্দেশে ভাষণে ২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এসময় ব্যিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা