হোম > রাজনীতি

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের ২ দিনের কর্মসূচি পালনের আহ্বান

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার গণমিছিল এবং ১২ অক্টোবর সব জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কর্মসূচি সফলের আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫-দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে- তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।

গোলাম পরওয়ার আরো বলেন, দ্বিতীয় দফায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে ইনশাআল্লাহ। উক্ত দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি