হোম > রাজনীতি

অনেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়: নুরুল হক নুর

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়।

শুক্রবার দেশের চলমান রাজনৈতিক সংকট, আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতিসহ চলমান পরিস্থিতি নিয়ে সংগঠনটির বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের আগেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। ক্ষমতায় আসার আগেই কোনো কোনো দলের উৎপাত-আধিপত্য বেড়েছে। এ সময় অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে সংস্কারের বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায়ই চলছে দেশ। এখন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। গণঅধিকার পরিষদ এখনও কোনো দলের সাথে জোট করেনি বলেও জানান তিনি।

উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খান ও রবিউল হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, ফাতিমা তাসনিম, অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান, জসিম উদ্দিন আকাশ, মাহবুব জনি, এড. খালিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, আইনজীবী অধিকার পরিষদের আহবায়ক গোলাম সরোয়ার খান জুয়েল, পেশাজীবি অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান