হোম > রাজনীতি

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

শনিবার ১১ দলীয় ঐক্য আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রাজধানীতে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকালে মগবাজার চৌরাস্তা থেকে ওয়্যারলেস পর্যন্ত এই গণসংযোগ ও প্রচারপত্র বিলি অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে এই গণসংযোগে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান, সেক্রেটারি রুহুল আমিন, অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পশ্চিম সেক্রেটারি রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।

মহানগর উত্তর জামায়াতের প্রস্তুতি সভা

ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় লংমার্চ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ডা. শফিকুর রহমান ও ১১ দলের শীর্ষ নেতাদের নেতৃত্বে এই লংমার্চ রংপুর পর্যন্ত যাবে, ইনশাআল্লাহ। সভায় বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন