হোম > রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর ভাই

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সরদার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে যোগ দিয়েছেন।

রোববার গঠিত এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে। এ সিদ্ধান্তকে ঘিরে ছাত্ররাজনীতির অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর ২০১৭ সালে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোয় বহিষ্কৃত হন। যদিও ২০১৯ সালের ১৭ এপ্রিল ওই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় সংগঠনে অন্তর্ভুক্ত করা হয়।

সাগরের ছোট ভাই সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছে ছাত্রদল। সাম্যের মৃত্যুতে ছাত্ররাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে।

এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে আমিরুল ইসলাম সাগর বলেন, ২০১৯ সালে ছাত্ররাজনীতি ছাড়ার পর থেকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না। আমি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নিতে এনসিপিতে যোগ দিয়েছি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন