হোম > রাজনীতি

ভারতের পুশইন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে ভারতের পুশইন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা বলেন, ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলা প্রশাসনের কার্যকর তৎপরতা কামনা করছি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সহ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন এবং দেশের সক্ষম সকল নাগরিকের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের উদ্যোগ নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বুধবার সন্ধ্যায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ¦ নুর হোসেন, আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

বৈঠকে নেতারা গভীর উদ্বেগের সাথে বলেন, ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের উদ্যোগ না নিয়ে বরং বিতর্ক জারি রাখা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সঠিক হচ্ছে না। ওই কমিশন বিরোধী আলেম-উলামা ও ইসলামী ব্যক্তিবর্গকে নারীর প্রতি বিদ্বেষ পোষণকারী হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চলছে। নারী-পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে একদল অর্বাচীন এই বিষয়ে জলঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ ইসলামে নারী-পুরুষ একে অপরের পরিপূরক, একের উপর অন্যের অধিকার রয়েছে।

তারা বলেন, এরই মধ্যে বিজ্ঞ নারী-পুরুষ স্কলারবৃন্দ বিভিন্ন আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে উক্ত কমিশনের প্রস্তাবনাগুলোর মৌলিক ভুল ধরিয়ে দিয়েছেন। এতে স্পষ্ট যে, এদেশের ধর্মপ্রাণ মানুষকে আঘাত দিয়ে প্রণীত প্রস্তাবনা সমূহ কোনভাবেই এখানে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন ও প্রস্তাবনা সমূহ বাতিল চাই।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন