হোম > রাজনীতি

প্রশাসনে ঘাপটি মেরে থাকা ডেভিলদের ধরুন: জুয়েল

স্টাফ রিপোর্টার

যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, প্রশাসনসহ এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে বসে আছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা। সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডেভিলদের যেভাবে ধরছেন, ঠিক তেমনি প্রশাসনে থাকা ডেভিলদেরও হান্ট করুন।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুয়েল বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তার দোসররা দেশেই রয়ে গেছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেয়ার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। কিন্তু বাংলাদেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। অথচ সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। জনগণের প্রত্যাশা ক্ষীণ হয়ে যাচ্ছে। তাই অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরে যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল, তসলিম আহসান মাসুম, তানভীর আহমেদ ইকরাম, শামিম আহমেদ ও জুলহাস আহমেদ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান