হোম > রাজনীতি

যারা কর্ম ও অপকর্মের পার্থক্য জানে না তারা অথর্ব: ফজলে বারী মাসউদ

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বেশ্যার কাজ যদি কর্ম হয়, তাহলে চোরের কাজও তো কাজ। ডাকাতি করাও তো কাজ। ছিনতাই করাও কাজ। দুর্নীতি করাও কাজ, মানুষকে হত্যা করাও কাজ। তাহলে এদের কাজকেও তো জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত।

যারা কর্ম ও অপকর্মের মধ্যে পার্থক্য করতে জানে না তারা নিরেট অথর্ব ছাড়া আর কিছুই না। এরা জ্ঞানপাপী। সমাজের কীট। অসভ্য, বর্বর জাতি গঠনে ষড়যন্ত্রকারী। এরা সভ্য সমাজে থাকতে পারে না। অসভ্যতার ঘোর অমানিশায় বিচরণকারী। এরা নারী সংস্কার কমিশনে কাজ করার দায়িত্ব পায় কিভাবে? এদেরকে যারা দায়িত্ব দিয়েছে তারা এর দায় এড়াতে পারবে না।

গতকাল রাজধানীর তুরাগের একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তুরাগ দক্ষিণ থানা শাখার কমিটি পুনর্গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, ডাক্তার মিজানুর রহমান, মোহাম্মদ আলী, ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান প্রমুখ।

তিনি আরো বলেন, একটা পতিতা তার কাজের দ্বারা জারজ সন্তান জন্ম দিয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। জাতিকে নির্বংশের দিকে ঠেলে দেয়। অভিভাবকহীন নবজাতক সৃষ্টি করে তাকে অধিকার বঞ্চিত করে। পিতৃহীন প্রজন্ম সৃষ্টি করে। প্রজন্মের পর প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেয়। যুব সমাজকে ধ্বংস করে দেয়। পুরো জাতিকে অসভ্যতা ও বর্বরতার দিকে ঠেলে দেয়।

সভায় মিজানুর রহমানকে সভাপতি এবং ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে সেক্রেটারি করে তুরাগ দক্ষিণ থানা শাখার কমিটি ঘোষণা করা হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন