হোম > রাজনীতি

আমাদের ভোটাধিকার আমাদের হাতে, দিল্লির হাতে নয় : জাগপা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী কায়দায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি দেশের মানুষ আর প্রশ্রয় দেবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ অর্জন করেছি, নতুন করে স্বৈরতন্ত্র আমরা সৃষ্টি হতে দেব না। আমাদের ভোটাধিকার থাকবে আমাদের হাতে, দিল্লির হাতে নয়।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ১৯তম দিন আজ শনিবার ১৯ জুলাই সিলেট জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্টে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে পাখির মত গুলি করে দেশের মানুষকে হত্যা করেছিল খুনি হাসিনা। দেশের মানুষ থেমে যাই নাই। ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ এবং দিল্লির বিরুদ্ধে জয়লাভ করেছে।

আজ সিলেটের পুণ্যভূমিতে দাড়িয়ে আমরা জাগপা নেতৃবৃন্দ শপথ নিলাম। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনকে রুখে দিব, শেখ পরিবার ও আওয়ামী লীগের অপরাজনীতি নিষিদ্ধ হওয়ার আগে পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাজাহান মো: লিটন, সিলেট জাগপা নেতা মো: পি আর আহমেদ, আব্দুল আল মামুন প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন