হোম > রাজনীতি

জামায়াত ইস্যুতে জাহেদকে যেসব প্রশ্ন করলেন পিনাকী

আতিকুর রহমান নগরী

সম্প্রতি একটি টক শো-তে হাইকোর্টের আইনজীবী শিশির মনিরকে ডা. জাহেদ উর রহমান প্রশ্ন করেন, “জামায়াতে ইসলামীতে কোনো অমুসলিম কি আমির হতে পারবে?” এই প্রশ্নের সূত্র ধরে, পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে ডা. জাহেদের উদ্দেশে কিছু পাল্টা প্রশ্ন করেন।

পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

ডাক্তার জাহেদ একটু উত্তর দিক। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আর কেউ চেয়ারপারসন হতে পারবে? একজন আলেম কি সিপিবির প্রেসিডেন্ট হইতে পারবে?

সেই হিসাবে তো জামায়াত অনেক বেশী ইনক্লুসিভ। জামায়তে ইসলামীর আমির একজন হিন্দুকে হইতে বলাই তো হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের জন্যই অপমানজনক। একটা ইসলামী দলের আমির কেমনে একজন হিন্দুকে হইতে হবে? আশ্চর্যজনক।

বিএনপি বা সিপিবি–এগুলো আইডিওলজিকালি ধর্মনিরপেক্ষ/জাতীয়তাবাদী/বামপন্থী দল, যেখানে নেতৃত্বে theoretically যেকোনো যোগ্য ব্যক্তি আসতে পারে। কিন্তু বাস্তবে পরিবারতন্ত্র বা পার্টির কাঠামোগত জড়তা সেইটা হইতে দেয় না।

অন্যদিকে জামায়াত আইডিওলজিকালি ইসলামিক পার্টি। এখানে হিন্দু আমির হওয়ার দাবি করা মানে পার্টির ঘোষিত সনদের বিরুদ্ধে যাওয়া। তাই এটাকে inclusiveness-এর মাপকাঠি করা আসলে ভুল তুলনা।

ইনক্লুসিভনেস মানে হচ্ছে—ভিতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভিন্নমত বা বহুত্ববাদ কতটা জায়গা পাচ্ছে।

বিএনপি বা সিপিবির ক্ষেত্রে নেতৃত্ব পরিবারকেন্দ্রিক বা নির্দিষ্ট ব্লক দিয়ে নিয়ন্ত্রিত।

বিএনপিতে জিয়া পরিবারের বাইরে কাউকে চেয়ারপারসন বানানো সম্ভব হয়নি—এমনকি অস্থায়ী পরিস্থিতিতেও যেমন, খালেদা জিয়া জেলে থাকাকালে তারেক রহমানের হাতেই লিডারশীপ থেকেছে।

যদি জামায়াতকে হিন্দু আমির না দিতে পারার কারণে ‘এক্সক্লুসিভ’ বলা হয়, তবে বিএনপিকেও প্রশ্ন করতে হবে: মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কেন কোনো হিন্দু বা বৌদ্ধকে কখনো দেশের প্রেসিডেন্ট বা দলের চেয়ারপারসন করা হয়নি?

একটা ইসলামি দলের আমির হিন্দু না হতে পারাটা আদর্শগতভাবে যৌক্তিক। কিন্তু তথাকথিত সেক্যুলার জাতীয়তাবাদী বা বাম দলগুলোর নেতৃত্বে কেন পারিবারিক রাজতন্ত্র কায়েম থাকবে? সেটাই আসল প্রশ্ন।

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন