হোম > রাজনীতি

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন

স্টাফ রিপোর্টার

ছবি ভিডিও থেকে

লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্রদের চলমান দাবির প্রতি আমি জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডন অবস্থান করায় এই ভিডিও বার্তায় তাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।

তিনি আরো বলেন, ২৪-এর চেতনাকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি। কোনো ফ্যাসিস্টকে মানবো না। আমি দেশে ফিরে এলে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।

ইলিয়াস কাঞ্চন জানান, তার অনুপস্থিতিতে দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ এবং অন্যান্য নেতৃবৃন্দ আন্দোলনরত ছাত্রদের পাশে রয়েছেন।

সবশেষে তিনি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

সেই আগুন সন্ত্রাসেই ভরসা আ.লীগের

আওয়ামী নাশকতার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ

বিতর্কিত ‘নেক্সাস’ বই প্রত্যাহার ধর্ম প্রতিমন্ত্রীর, দায়ীদের শাস্তি দাবি ওলামা অ্যালায়েন্সের

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে: খেলাফত মজলিস

রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ, এবি পার্টির উদ্বেগ

অপ্রতিমের খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তের

খুলনায় সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি