হোম > রাজনীতি

সরকারে গেলে কর্মমুখী ও নৈতিকতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়বে জামায়াত

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশের শিক্ষাব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজিয়ে কর্মমুখী ও নৈতিকতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরো বলেন, প্রবাসীদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে, যেন তারা সম্মানের সঙ্গে ভালো আয় করতে পারে। পাশাপাশি নগরীর ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত সমস্যা সমাধান এবং চাঁদাবাজ ও অনিয়মকারীদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি শনিবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের সেনপাড়া এলাকায় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে এই মতবিনিময় ও গণসংযোগের আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, যেভাবে কোরআন ও সুন্নাহ অনুসরণ করার কারণে মসজিদে শান্তি বজায় থাকে, তেমনি সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে কুরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে ডা. শফিকুর রহমানকে বিজয়ী করা ঈমানি দায়িত্ব।

ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে এবং কাফরুল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমির আতিক হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহীন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, জোন টিম সদস্য জসিম উদ্দিন, শ্রমিক নেতা মিজানুর রহমান, কাফরুল পশ্চিম থানার শুরা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীলরা।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মুসা বলেন, ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বায়তুল ক্বারার মসজিদে মাগরিবের নামাজ ও সেনপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান ও কুশল বিনিময় করেন।

পরে তিনি ওই এলাকায় গণসংযোগে অংশ নেন। গণসংযোগ শেষে স্থানীয় নেতাদের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিশাল নির্বাচনি মিছিল বের হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা