হোম > রাজনীতি

অনৈক্য ও বিভেদ রাষ্ট্রকে বিপর্যয়ে ফেলবে

বিবৃতিতে আ স ম রব

স্টাফ রিপোর্টার

​জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ঐক্য ও সমঝোতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে আ স ম রব বলেন- সন্ধিক্ষণে, রাজনৈতিক বাস্তবতায় অনৈক্য, বিভাজন, ও প্রতিদ্বন্দ্বিতা পরিহার করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সাংবিধানিক, রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তার সমন্বয় এবং সমঝোতা স্থাপন করা উচিত।

​তিনি বলেন, সব রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে হবে। জাতীয় সনদ বাস্তবায়ন কেবল একটি আদেশ জারিতেই সমাপ্তি নয়, বরং এর প্রতিটি ধাপে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, মুক্ত গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, যাতে সংবিধান সংস্কার ও জাতীয় সনদ রূপায়ণ কাঠামোগত ও কার্যকর হয়। এই সংস্কার বাস্তবায়ন হতে হবে জনগণের সম্মতি ও সমর্থনের ওপর নির্ভর করে। জনগণই হচ্ছে ইতিহাসের স্রষ্টা। নির্বাচন বা গণভোটে জনগণকে সবার উপরে স্থান দেওয়ার নীতি অনুসরণ এবং জনগণের কর্তৃত্বকে সম্মান করার মাধ্যমেই জাতীয় সনদ বাস্তবায়নের সংকট দূরীভূত হতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে যদি আমরা দলীয় অহং সর্বস্ব রাজনৈতিক খেলা চালিয়ে যাই, তবে দ্রুত সেই খেলায় বিভাজন, সংক্রমণ ও বিপর্যয় বাসা বাঁধবে— যা পরোক্ষে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিলুপ্ত করে দেবে। সুতরাং জাতীয় সনদ বাস্তবায়নকে সামনে রেখে এখনকার জরুরি কাজ হলো দলীয় বিভাজন অতিক্রম করে জুলাই গণঅভ্যুত্থানের মূল অভিপ্রায়— রাষ্ট্রকে ন্যায়, স্বচ্ছতা ও গণকর্তৃত্বের পথে পুনর্গঠন— এই ঐতিহাসিক প্রত্যয়ের প্রতি দায়বদ্ধ থাকা। শাসন কাঠামো রূপান্তরের যে প্রক্রিয়া জনগণ নিজের শক্তিতে শুরু করেছে, সেটাকে সফল পরিণতির দিকে এগিয়ে নিতে সব রাজনৈতিক শক্তিরই দায়িত্বশীল, সংযমী ও সমঝোতাপূর্ণ ভূমিকা পালন অপরিহার্য।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা