বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের চলতি সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভানেত্রী হয়েছেন নাজিয়া সিদ্দিকা (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদিকা হয়েছেন রাইয়্যান মালিক (ডেন্টাল মেডিকেল কলেজ)।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—রায়তুলমাল সম্পাদিকা তাবাসসুম হোসেন সুরাইয়া (ইউআইএসটি), পাঠাগার সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস (ঢাকা বিশ্ববিদ্যালয়), অফিস সম্পাদিকা জাকিয়া বিনতে আব্দুল্লাহ (খোদাদিলা মহিলা মাদ্রাসা), প্রচার সম্পাদিকা মুমতাহিনা আলম (আদমজী ক্যান্টনমেন্ট কলেজ)।
নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী, ইসলামী মহিলা মজলিসের সাধারণ সম্পাদিকা রায়হানা মালিক লোপা।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন বেগম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রী মজলিসের সাবেক সাধারণ সম্পাদিকা রওশন আরা পলি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মজলিসের সহসভানেত্রী আমেনা খাতুন, সুরাইয়া আক্তার সুমী, উম্মে জাকিয়া, আয়েশা খাতুন, বদরুন নাহার প্রমুখ।