হোম > রাজনীতি

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়: আমীর খসরু

স্টাফ রিপোর্টার

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, ব্রাজিল-বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।

দেশে গরুর মাংসের দাম অনেক বেশি দাম নিয়ন্ত্রণে সেখান থেকে গবাদি পশুর মাংস কিভাবে আমদানি করা সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয় সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালনপালনে তাদের সহযোগিতা নিতে। ব্রাজিল আমাদের দুধ উৎপাদনে সহযোগিতা করতে চায়। ব্রাজিল কৃষির দিক থেকে উন্নত ও অনেক এগিয়ে আছে। ব্রাজিল থেকে আমরা চিনিসহ অনেক কিছু আমদানি করি।

তিনি আরও বলেন, বৈঠকে খাবারসহ বিভিন্ন পণ্য নিয়ে আলাপ হয়েছে। ব্রাজিলে বাংলাদেশের গার্মেন্টস পোশাক রপ্তানি হচ্ছে, সেটা আগামীতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া খেলাধুলার বিষয়ে আলোচনা হয়েছে। তারা খেলা নিয়ে সহযোগিতা করতে রাজি আছে। বাংলাদেশের ফুটবলকে কীভাবে আরও বেশি উন্নত করা যায়, সেক্ষেত্রে তারা সহযোগিতা করতে রাজি আছে। আগামী দিনে আমাদের ফুটবলে ব্রাজিলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করব।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল