হোম > রাজনীতি

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

স্টাফ রিপোর্টার

আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের প্রস্তুতি বৈঠকে এই আহ্বান জানানো হয়।

বৈঠকে ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভাগীয় দায়িত্বশীলদের প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

লংমার্চের উদ্বোধনী সমাবেশে লাখো নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শাখাসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জনগণের ন্যায্য দাবি আদায়ে দেশবাসী ও সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই লংমার্চ সফল করতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা। এজন্য রাজনৈতিক দল, সরকার, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, সড়ক বিভাগসহ সব মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত উদ্বোধনী সমাবেশ করে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে এবং রংপুর জিলা স্কুল মাঠে গিয়ে সমাপনী সমাবেশ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম; শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াছিন আরাফাত, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, অধ্যাপক সাইফুল্লাহ মানছুরসহ স্বাস্থ্য ও আইটি বিভাগের দায়িত্বশীলরা।

সীমান্তে গুলি এলে পাল্টা জবাব দিতে হবে: রাশেদ প্রধান

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে

মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর