হোম > রাজনীতি

পিআর আদায়ে শুক্রবার গণমিছিল: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, জুলাইয়ের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। সংস্কার যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনিভিত্তি নিশ্চিত করা যায়নি। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে।

মঙ্গলবার পুরানা পল্টন কার্যালয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাইয়ের প্রত্যাশা পূরণে একমাত্র উপায়। তাই এই পদ্ধতিতে নির্বাচন আদায়ের ইসলামী আন্দোলন শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল হবে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আজকে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী। যে অশুভ রাজনীতির কারণে আবরারের মতো মেধাবী ছেলেকে জীবন দিতে হলো সেই পুরানো রাজনীতি যাতে আর কোনদিন ফেরত না আসে তা নিশ্চিত করতে হবে। বৈঠকে আবরার ফাহাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সাপ্তাহিক বৈঠকে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম প্রমুখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা