হোম > রাজনীতি

জমিয়ত কর্মীদের জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সুনামগঞ্জ জেলার স্থানীয় একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে জমিয়তের নেতাকর্মীদের জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশকে সংগঠনটি ‘দুঃখজনক, অযাচিত ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, ‘ঘটনার সঙ্গে জমিয়তের কোনো নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই। এটি একটি নিরপেক্ষ সামাজিক সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জমিয়তের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।’

তিনি আরো জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদপত্রের প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সংশোধনী প্রকাশ করবেন বলে আশ্বাসও দিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে সকলকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন