হোম > রাজনীতি

যারা মুক্তিযুদ্ধ মানে না তাদের নির্বাচনের অধিকার নেই: বুলু

স্টাফ রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানে না তাদের এ দেশে নির্বাচন করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত সাবেক মন্ত্রী মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যাদু মিয়া কে নিয়ে তিনি বলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ যাদু মিয়া। বারবার দেশের গণতন্ত্রের সংকটে এমন রাজনীতিবিদ প্রয়োজন।

বুলু বলেন, জামায়াতে ইসলামির আমির এক সময় ছাত্রলীগের রাজনীতি করেছেন। একাত্তর দেশের মূল স্তম্ভ, এটি যারা মানে না তাদের ভোট চাওয়ার যোগ্যতা নেই।

এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার অবদান রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্র ফিরে আসবে। তাই সেই পথেই গিয়ে দেশকে বাঁচাতে হলে আমাদের কাজ করতে হবে। বিএনপি নির্বাচনমুখী দল, তাই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাই।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির