হোম > রাজনীতি

নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া: রিজভী

স্টাফ রিপোর্টার

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী স্বাধীনতা মানে কি অশ্লীলতা? নারী স্বাধীনতা মানে এগিয়ে যাওয়া। তার চিন্তার স্বাধীনতা, তার লেখাপড়ার অধিকার, এটাই নারী স্বাধীনতা। এটাকে যেন কেউ আটকাতে না পারে।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের র‍্যালী পূর্ব বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, একটি জংলী সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে, শেখ হাসিনা সেই ভয়ংকর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিলো। কিন্তু বর্তমানে রক্তক্ষয়ী এক মহাবিপ্লবের মধ্য দিয়ে জুলাই-আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে?

রুহুল কবির রিজভী বলেন, এখন একটি অস্থিরতা বের হয়েছে, মব কালচার। মব কালচার তৈরি হলো কেন? অন্তর্বর্তী সরকার ত সকল গণতন্ত্রকামীর সমর্থিত সরকার। মব কালচারে আজ সমাজের মত কত যে নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তার কোন ইয়ত্তা নাই। কত নারী এবং শিশু নিপীড়িত হচ্ছে এর পরিসংখ্যান যা আসে তা অল্প। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে, জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন ৮৫ জন, নারী মির্যাতিত হয়েছেন ১২০ জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৭ জন, হত্যাকাণ্ডে শিকার হয়েছেন ১৪ জন। এটা ভয়ংকর পরিস্থিতি।

পুরুষ এবং মেয়ে আমরা হলাম মানব সম্প্রদায় উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, যিনি প্রথম ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি ত একজন মহিলা। তাহলে নিজেকে কেমন করে চলতে হবে, সন্তানকে কেমন করে মানুষ করতে হবে, এই প্রতিষ্ঠানটা হচ্ছেন মা, আর মা ত একজন নারী। শিক্ষকদের সম্মান, বড়দের সম্মান এটা কে শেখায় প্রথমে? সেটা শেখায় মা। তাই নারী কিভাবে চলতে হবে সেটা পুরুষরা যদি প্রতিদিন বলে দেই তাহলে ত যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী তাহলে ত আমি তার স্বাধীনরায়, তার চলাফেরায়, তার চিন্তায় হস্তক্ষেপ করছি। সে কিভাবে চলবে সে স্বাধীনরা তাকে দিতে হবে। তাতে বাধা দেয়ার অধিকার কারও নাই।

তিনি বলেন, কোন উগ্রগোষ্ঠী যাতে নারীদের কে শৃঙ্খলাবদ্ধ করতে না পারে সে প্রচেষ্টাও আমাদের থাকবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে, সংবিধানে আল্লাহর নাম স্থাপন করেছে, নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে, সেই দল রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের উন্নয়নে এবং অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির