হোম > রাজনীতি

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না হলে সকল অর্জন ব্যর্থ হবে: মোহাম্মদ সেলিম

সিলেটে শিবিরের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার

ইসলাম একটি শক্তিশালী, গতিশীল, শাস্বত, মজবুত ও সার্বজনীন জীবন বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এসেছে; তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি লাভ করতে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তনে সকলকে ময়দানে অকূতোভয় সৈনিকের ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার সিলেটের স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা আয়োজিত প্রাক্তন ও বর্তমানদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, পবিত্র কালামে হাকীমে ইসলামকে একমাত্র ও অদ্বিতীয় জীবন বিধান হিসাবে ঘোষণা করা হয়েছে। এ আদর্শ কেউ পছন্দ করুক আর না করুক তা সকল আদর্শের ওপর বিজয়ী করার ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন। আল্লাহ তা’য়ালার ঘোষণা অনুযায়ী এ ভূমণ্ডলে শুধু ইসলামই বিজয়ী আদর্শ হিসাবে টিকে থাকবে, আর সকল বাতিল আদর্শ পরাভূত হবে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায় অতীতে কোন জালিম, স্বৈরাচারি, ফ্যাসীবাদী ও আল্লাহদ্রোহী শক্তি দুনিয়ায় টিকে থাকতে পারে নি। ফেরাউন, নমরূদ, হামান, আবু জাহেল, আবু লাহাবরা দুনিয়াতে অনেক পরাক্রমী থাকলেও হক্বের কাছে তাদেরকে রীতিমত পরাভূত ও নিশ্চিহ্ন হতে হয়েছে। সে ধারাবাহিকতায় শেখ হাসিনাও টিকতে পারেনি বরং তাকে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে দলবলসহ প্রতিবেশি দেশে পালতে বাধ্য হতে হয়েছে।

শিবিরের বিয়ানীবাজার উপজেলা দক্ষিণের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ১০নং মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সেক্রেটারি মুফাচ্ছির আহমেদ ফয়েজী, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সাল আহমদ, ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্বের অফিস সম্পাদক আদিলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি মুনিবুর রহমান পাভেল, উপজেলা উত্তর শাখার সাবেক সেক্রেটারি কামরুল হাসান লোদী, সুইডেন প্রবাসী ছাব্বির আহমদ শিপু, জামায়াতে ইসলামীর দক্ষিণ মুড়িয়া ইউনিয়নের সভাপতি ফজলুল হক, ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্বের এইচ আরডি সম্পাদক আহবাব হোসেন মুরাদ, পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুমিন ও কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবুল খায়ের ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রুকন উদ্দিন প্রমূখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন