হোম > রাজনীতি

বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা

সাংবাদিকদের নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাশাপাশি দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

শুক্রবার জিয়া উদ্যানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ছবি প্রদর্শনী শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি। এটি সরকারের দায়িত্ব। আমরা সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বারবার আহ্বান জানিয়ে আসছি।

সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের পথে উত্তরণ ঠেকাতে কিছু অপশক্তি বাধা সৃষ্টি করতে চায়। তবে এদেশের মানুষ আন্দোলন-সংগ্রামে পরিশুদ্ধ হয়েছে, এসব অপকর্ম দিয়ে তাদের থামানো যাবে না।

দলের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ইশতেহার ও নির্বাচন পরিচালনা একটি রাজনৈতিক প্রক্রিয়া। এ বিষয়ে আলাদা টিম কাজ করছে। খুব শিগ্‌গিরই তা প্রকাশ পাবে।

দলীয় বিদ্রোহী প্রার্থীদের হুঁশিয়ার করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটা দল দেখছে। আমাদের মত এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর। আমরা তাদের আহ্বান জানিয়েছি যে, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন। সে জন্য আমি মনে করি প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে। নইলে দল তাদের (বিদ্রোহী প্রার্থী) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন একটি প্রদর্শনীর মাধ্যমে পুরোপুরি ধারণ করা সম্ভব নয় উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সারা জীবন লড়াই করেছেন। তার জানাজায় মানুষের অভূতপূর্ব উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা গভীরভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সব রাজনৈতিক নেতা উত্তরাধিকার রেখে যেতে পারেন না। কিন্তু বেগম খালেদা জিয়া তার আদর্শের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানকে রেখে গেছেন। তিনি এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষ তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক