হোম > রাজনীতি

‘জেতা নয়, বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ’

প্রতিনিধি, ঢাবি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের। তবে নির্বাচনি প্রচার-প্রচারণার উত্তাপের মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, জেতা নয়, বরং বেঁচে থাকাটাই এখন তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কাদের লেখেন, ‘আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’

তিনি অভিযোগ করে বলেন, সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই প্রতিনিয়ত আমার ওপর মানসিক চাপ বাড়ছে। ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে উঠি; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন?

কাদেরের দাবি, অনলাইনে অব্যাহত হেনস্তার পাশাপাশি তাঁর পরিবারও আক্রমণের শিকার হচ্ছে। “কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো, কিন্তু বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন!— লিখেছেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। কেবল তো শুরু, আরো ৫ দিন বাকি। ততোদিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাই।”

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল