হোম > রাজনীতি

মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়: ওসমান হাদি

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আমার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন।

বৃহস্পতিবার দেয়া ফেসবুক স্ট্যাটাসে আরো বলেন, শুধু এটুক বলি- বাংলাদেশ নামক এই জমিনটুকুন দুনিয়ায় যতদিন থাকবে, দখলদারদের আগ্রাসনও থাকবে ততদিন।

সুতরাং কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এ মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে হ'ত্যার মধ্য দিয়ে এ লড়াই কোনোদিনই বন্ধ হবে না।

ওরা এক আবরারকে হ'ত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এ জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই।

অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দিবো না। মাতৃভূমির এই পবিত্র মাটিরে আমরা মদিনার মতো ভালোবাসি। হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনক্রমেই দমে যাবো না। না মানে- না!

হে মহাপরাক্রমশালী আল্লাহ, সমস্ত ভীরুতা ও অসততা হতে আমরা তোমার কাছে আশ্রয় চাই। সাহস ও ইনসাফের বৃষ্টিতে আমাদের বক্ষ ভিজায়ে দাও খোদা।

মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। 'আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি'। লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল