হোম > রাজনীতি

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আবদুল হালিম

স্টাফ রিপোর্টার

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জাতীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

শুক্রবার বিকেলে রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল হালিম আরো বলেন, আগামী দিনে বাংলাদেশের সৎ নেতৃত্বের জন্য কোরআন থেকে শিক্ষা নিয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে। আর পবিত্র মাহে রমজান সেই তাক্বওয়ারই শিক্ষা দেয় ।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমান যে ধর্ষণকাণ্ড চলছে তার বিরুদ্ধে দেশের মানুষ সর্বোচ্চ শাস্তি চাচ্ছে; কিন্তু এই ধর্ষণের শাস্তি কোরআনেই সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং ধর্ষণ-যেনা ব্যভিচারের বিচার করা হলে বাংলাদেশ থেকে খুন, ধর্ষণ নির্মূল করা সম্ভব হবে।

আবদুল হালিম বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মীসহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

মহানগর আমির মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজুন্নবী ডন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদদের পরিবার ও বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন