হোম > রাজনীতি

ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের গণমিছিল কাল

স্টাফ রিপোর্টার

ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বুধবার ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে আহুত গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাদ জোহর এই কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে গণমিছিল কর্মসূচি সফল করার আহবান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

এতে তারা বলেন, আমরা ভারতের সাম্প্রতিক ওয়াক্ফ বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করি। এ আইন মুসলমানদের পবিত্র ধর্মীয় সম্পদ হরণের মাধ্যমে ভারতীয় মুসলিমদের মৌলিক অধিকার কেড়ে নেয়ার একটি ষড়যন্ত্র। একইসাথে ভারতে মুসলিম নির্যাতনের ধারাবাহিকতা বিশ্ব বিবেককে উদ্বিগ্ন করে তুলেছে।

তারা বলেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে জানিয়ে দিতে চায় যে, এ ধরনের বৈষম্যমূলক আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আমরা আন্তর্জাতিক মহল ও বাংলাদেশ সরকারকে আহবান জানাই-ভারতের এ নীতির বিরুদ্ধে কূটনৈতিকভাবে তৎপর হোন এবং নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ান।

বিবৃতিতে নেতৃদ্বয়, দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ইসলামী অনুভূতিসম্পন্ন সকল নাগরিকসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে শক্তিশালী করার আহ্বান জানান।

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন