হোম > রাজনীতি

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে দুর্ভোগ আরো বাড়াবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে দেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫-২০ টাকা বৃদ্ধি করা হয়েছে গতকাল। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

রোববার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মূল্যবৃদ্ধির ফলে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে মূল্যস্ফীতি বাড়বে এবং জনজীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। এই মূল্য বৃদ্ধির পেছনে সরকার বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতি এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা উল্লেখ করেছে। তাহলে ৫০ দিন পর যুদ্ধ যখন শেষ পর্যায়ে তখন কেন এই মূল্য বৃদ্ধি? কাদের চাপে সরকার জনগণকে দুর্বিসহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে যাচ্ছে? যদিও আইএমএফ’সহ উন্নয়ন সহযোগীদের দীর্ঘদিনে দাবি হচ্ছে জ্বালানি খাতে ভর্তুকি কমানো। জনস্বার্থে আমরা এসবের প্রতিবাদ জানাচ্ছি।

একদিকে পাম্পগুলো পর্যাপ্ত তেল না পাওয়া এবং ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইন ধরেও মানুষ তেল পাচ্ছে না। অন্যদিকে সরকার বলছে, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পাম্প মালিক ও অসাধু গ্রাহকদের সিন্ডিকেট, ও সরকারের অব্যবস্থাপনায় গত ২ মাস ধরে সাধারণ মানুষ জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন নতুন করে দাম বৃদ্ধির কারণে জনজীবনে তা আরো বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা সরকারের প্রতি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা