হোম > রাজনীতি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ইসলামী যুব আন্দোলনের

স্টাফ রিপোর্টার

বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দলটির নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশস্থলে ‘তুমি কে, আমি কে-মুসলিম মুসলিম’, ‘বয়কট, বয়কট-ইসরায়েল বয়কট’, ‘মুসলিম জাতি জেগে ওঠো, ফিলিস্তিন স্বাধীন করো’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, বিশ্বসন্ত্রাসী আমেরিকা ও ইসরায়েলের সহযোগিতায় গাজায় যে গণহত্যা চলছে, তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থি। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষদের হত্যা করা হচ্ছে।

তারা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর একপেশে ভূমিকা ও নীরবতায় আমরা হতাশ। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, তবুও যুদ্ধ থামাতে কোনো কার্যকর উদ্যোগ নেই। আমরা ওআইসি-সহ সব আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানাচ্ছি-ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে সক্রিয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।

তারা আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা চাই দেশের প্রতিটি মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হোক এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান বলেন, সারা বিশ্বের শান্তিকামী মানুষেরা ফিলিস্তিনের এই গণহত্যা দেখে ঘরে চুপচাপ বসে থাকতে পারে না। বাংলাদেশের জনগণ আজ জেগে উঠছে। কিন্তু বাংলাদেশসহ সারাবিশ্বের এ প্রতিবাদেও ইসরায়েল গণহত্যা বন্ধ করেনি। আমরা যদি আমেরিকা ও ইসরায়েলের পণ্য বর্জন করি, তাদের অর্থনৈতিক ভিত নাড়িয়ে দেই, তাহলে এই গণহত্যা বন্ধ করা অনেকটাই সম্ভব।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন