হোম > রাজনীতি

ঢাকায় জামায়াতের তিন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার

মনোনয়ন সংগ্রহ করেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকার তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার (আঞ্চলিক নির্বাচন অফিস) কার্যালয়ে গিয়ে তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রকারীরা হলেন- ঢাকা-৮ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ।

ঢাকা মহানগর জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর পাবনা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন মনোনয়নপত্র গ্রহণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা