হোম > রাজনীতি

একীভূত হলো ভাসানী অনুসারী পরিষদ ও ডেমোক্রেটিক পিপলস পার্টি

স্টাফ রিপোর্টার

ভাসানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি) একীভূত হলো। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দল দুই একীভূত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

দল দুটির নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে তারা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন কায়েম তথা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষে তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।

ভাসানী অনুসারী পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ভাসানী অনুসারী পরিষদের ব্যানারে যৌথভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এখন থেকে উভয় দলের জেলা/উপজেলাসহ সকল কমিটি একসাথে এক ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। অনুরূপভাবে সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই নিয়ম মেনে চলবে।

এ ব্যাপারে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু জানান, আগামী ২৬ এপ্রিল কাউন্সিলের মাধ্যমে একীভূত দলের নতুন নাম দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মো. আব্দুল কাদের লিখিত বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান