হোম > রাজনীতি

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ঐক্যজোট নেতা ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মাওলানা ফজলুর রহমান গাজীপুরে অবস্থিত জামেয়া খালেকিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তিনি কওমি মাদ্রাসা বোর্ড-বেফাকের গাজীপুর জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া হজ এজেন্সি মালিকদের সংগঠন-হাবের সহ-সভাপতি সহ বিভিন্ন পদে একাধিকবার নির্বাচিত হন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে প্রার্থী হতে আগ্রহী মাওলানা ফজলুর রহমান। এর আগে গত ২০২৪ সালের নির্বাচনে তিনি আসনটি থেকে ভোট করেন। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদেও নির্বাচনে অংশ নেন তিনি।

দল পরিবর্তন প্রসঙ্গ ফজলুর রহমান আমার দেশকে বলেন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক কর্মকাণ্ড তার ভালো লাগে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও দলটির বিরাট ভূমিকা রয়েছে। সে কারণে বেশ কিছুদিন ধরে দলটির নেতাদের সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

ভারতে মসজিদ-মাদরাসা ধ্বংসের আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইল শিবির

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

‘পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্র জমিয়ত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’