হোম > রাজনীতি

এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

শাহজালাল কার্গো সেকশনে আগুন

স্টাফ রিপোর্টার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনাকে 'পূর্ব পরিকল্পিত নাশকতা' হিসেবে মন্তব্য করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দলটির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপুর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি এই ঘটনাকে 'পূর্ব পরিকল্পিত নাশকতা' হিসেবে মন্তব্য করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আকাংখার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোসর’রা জোরালোভাবে নানা ধরণের সহিংস কর্মকান্ড শুরু করেছে।”

তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আজকের আগুন লাগার ঘটনাকে একই সূত্রে গাঁথা উল্লেখ করে বলেন, “এসব অগ্নিকান্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ^াস করে। দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও সদা তৎপর রয়েছে।”

মির্জা ফখরুল দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণঅভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের অংশীদার’রা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।” তবে তিনি বিশ্বাস করেন, “বাংলাদেশের পক্ষের শক্তি সর্তক থাকলে বাংলাদেশকে আর নৈরাজ্যের গভীর অন্ধকারে নিক্ষেপ করা যাবেনা।”

বিএনপি মহাসচিব অবিলম্বে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সঙ্গে তিনি আজকের আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি অগ্নিকাণ্ডে আহতদের আশু সুস্থতাও কামনা করেন।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক