হোম > রাজনীতি

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুর

স্পোর্টস রিপোর্টার

বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর বলেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বিজয় নগরের দলীয় কার্যালয় জরুরি সংবাদ সম্মেলন তিনি এই কথা বলেন।

নুরুল হক নুর আরও বলেন, আমরা ইতোমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আওয়ামী হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে। যেকোনো হঠকারী সিদ্ধান্ত দেশকে পিছনে নিয়ে যাবে।

এ সময় নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গণঅধিকার পরিষদ একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কর্নেল মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অপর অংশের সদস্য সচিব ফারুক হাসান, যিনি আজ ভিপি নুরের অংশে যোগ দিয়েছেন। তিনি বলেন, গণঅধিকার পরিষদ তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একীভূত হওয়ার সিদ্ধান্তের মাধ্যমে গণঅধিকার পরিষদ আজকে থেকে একটিই, যার ভিত্তি কোটা আন্দোলন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি