হোম > রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে খেলাফত মজলিস মহাসচিবের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। মঙ্গলবার দুপুরে জামায়াতের আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। জালালুদ্দীন আহমদ নিজের ফেসবুক পোস্টে সাক্ষাতের বিষয়টি প্রকাশ করেন।

পরে তিনি আমার দেশকে জানান, ১৪ মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবী এবং কূটনীতিকদের সম্মানে তাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আমিরে জামায়াতকে আমন্ত্রণ জানাতেই তার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তবে এ সময় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয় বলে জানান জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, জামায়াতের আমির তাদের জানিয়েছেন আগামী নির্বাচন ঘিরে ইসলামি ও ডানপন্থি দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান