হোম > রাজনীতি

বাবার জেল জীবন নিয়ে যা জানালেন মেয়ে শামারুহ মির্জা

আতিকুর রহমান নগরী

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মেয়ে শামারুহ মির্জা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকার সময় তার সঙ্গে দেখা করতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন কন্যা শামারুহ মির্জা। এ সময় তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ‍উপদেশও দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

শামারুহ মির্জা বলেন, আমি যখন আমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলত না! শুধু বলত ছেলেগুলোর কথা, কারও নখ তুলে নিয়েছে, কারও শরীরজুড়ে মারের দাগ! কেঁদে ফেলতো আব্বু।

আব্বু নিজেকে খুব অপরাধী ভাবত, বলত এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, অনেকে পড়াশোনা ঠিক করে করেনি! ফেরার সময় আম্মুকে বলত, কিছু টাকা দিয়ে যেও! সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করত!

তিনি উল্লেখ করেন, পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?

শামারুহ লিখেন, আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো! এখন নিজের জীবন নিজের দেশ গড়ার সময়!

কে কি করল, কে কি বললো, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারও ক্যাডার হতে যেও না! এই ভাই ওই ভাইয়ের পিছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো! না, কাউকে মাইর দেওয়া তোমার কাজ না! ইউ হ্যাভ ডান ইট এনাফ! গণঅভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক!

পোস্টে শামারুহ আরও উল্লেখ করেন, লাইফে সবচেয়ে জরুরি হলো ইমান আর স্ট্র্যাটেজি! তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে! তাতেই দলের সবচেয়ে উপকার হবে! The choice is yours!

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান রাষ্ট্রই করবে: সেলিম উদ্দিন

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় পাটওয়ারীর দোয়া

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে স্থান পেতাম না: এটিএম আজহার

রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি: বিরোধীদলীয় নেতা

নির্বাচনে জামায়াত আমিরের খরচের বিস্তারিত তথ্য প্রকাশ

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর: বিরোধী দলীয় নেতা

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: সারজিস

কোনো ফ্যাসিস্ট যেন সংসদে বক্তব্য দিয়ে কলুষিত করতে না পারে