হোম > রাজনীতি

‘বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই’

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদের বলেছেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলাম নারীদের যে মর্যাদা ও অধিকার দিয়েছে তা বাস্তবায়ন করতে পারলেই বর্তমান বিশ্বে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে "বৈষম্যমুক্ত সমাজ গঠনে নারী সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় সভাপতির

বক্তব্যে তিনি একথা বলেন।

নাসরিন কাদের বলেন, ইসলামী অনুশাসন পালনের মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের মুক্তি সম্ভব। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হবে। এ জন্য নারীদেরকেও স্বীয় দায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদেরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অফিস সম্পাদিকা সুরাইয়া খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পেশ করেন সাধারণ সম্পাদিকা রায়হানা লোপা, সহ-সাধারণ সম্পাদিকা রওশন আরা পলি, সালমা আক্তার। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমেনা খাতুন, পারভীন আক্তার, তিথি মমতাজ, আয়েশা খাতুন প্রমুখ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি