হোম > রাজনীতি

নির্বাচন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে: দুদু

স্টাফ রিপোর্টার

নব্বই এর গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না, যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ছায়া আবৃত্তি প্রকাশনীর উদ্যোগে জামাল উদ্দিন জামালের লেখা সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, একটি জাতীয় নির্বাচন দরকার। কারণ এদেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারে নাই। আমরা এখনো দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি। শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরে দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে সংকট কিছুটা হলেও কাটতো।

তিনি বলেন, সরকার বলেছে এই বছরের মধ্যেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেই উদ্যোগ গ্রহণ করবে। এটা যদি কথার কথা না হয়। তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয় যেমন ৭২ থেকে ৭৫ সালের আগে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিল, কিন্তু ক্ষমতায় এসে সেগুলো রাখেনি। গত ১৫/১৬ বছর শেখ হাসিনা আমল দেখেছি। এরকম যদি হয়। স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।

প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান