হোম > রাজনীতি

দেশের প্রয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ ১২ দলীয় জোট

স্টাফ রিপোর্টার

গণতন্ত্র পুনরুদ্ধারে, দেশ ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ১২ দলীয় জোটের সকল দল একমত হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে খিলগাঁওয়ে জাপার কার্যালয়ে ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের আমন্ত্রণে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় পার্টি (জাফর) কার্যালয়ে ইফতার পূর্ববর্তী এক সভায় নেতারা এসব কথা বলেন।

জোট নেতারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে, দেশ এবং দেশের বাইরে থেকে যেকোন ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জোটের দলগুলো রাজপথে একত্রিতভাবে মোকাবেলা করবে।

সভায় নিজেদের মধ্যে অতীত ভুল ত্রুটি কাটিয়ে ১২ দলীয় জোটকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

১২ দলীয় জোটপ্রধান এবং জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টি সভাপতি মাস্টার এম এ মান্নান, জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশের সাংঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ এলডিপি মহাসচিব তমিজউদ্দিন টিটু, লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান