হোম > রাজনীতি

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির তীব্র নিন্দা খতমে নবুয়তের

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদে নারীদের বোরকা ও হিজাব নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, একজন সংসদ সদস্যের মুখ থেকে এ ধরনের বিদ্রূপাত্মক ও অশোভন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বশীল আচরণের পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো নারীর ধর্মীয় পোশাককে উপহাসের বিষয় বানানো সভ্য ও শালীন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী উল্লেখ করেন, বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অধিকার। এ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়, বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত হানে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে এমন ভাষা ও আচরণ জনগণের কাছে কোনো ইতিবাচক বার্তা দেয় না। রাজনৈতিক আলোচনা হওয়া উচিত নীতি, আদর্শ ও জনস্বার্থের বিষয়কে কেন্দ্র করে; ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে কটাক্ষ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় সংসদসহ সর্বত্র শালীনতা, পারস্পরিক সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংসদে নারী এমপিদের পর্দা নিয়ে মনিরুলের বক্তব্য আপত্তিকর

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

মসজিদে গুলির ঘটনা আইনশৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে সংসদে উত্তেজনা, বক্তব্য এক্সপাঞ্জ

পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল

কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে শ্রমিক-কৃষকের জায়গা হয়নি: সাইফুল হক

প্রাথমিকে নাচ-গান বাধ্যতামূলক করার প্রতিবাদে খেলাফত মজলিসের কর্মসূচি

জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান ফখরুলের

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান