হোম > রাজনীতি

আওয়ামী প্রেতাত্নাদের সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা আওয়ামী প্রেতাত্নাদের সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

শুক্রবার দুপুরে মিরপুর-৬ নম্বরে মরহুম আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্নারা বসে আছে, এই আওয়ামী প্রেতাত্নারা তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারকে বারবার আহ্বান করছি- এই ষড়যন্ত্রকারীদের নির্মূল করেন, তাদের অপসারণ করে আইনের আওতায় এনে বিচার করুন; কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই। তারা শুধু বারবার বলছে, আমরা সংস্কার করব; সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচন দিব।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে। নির্বাচিত সরকার আসলেই দেশের প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণভাবে সংস্কার হবে। দেশ পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে একটি নিরপেক্ষ সরকার হিসেবে। আমরাও সমর্থন দিয়েছি একটি নিরপেক্ষ সরকার হিসেবে। কিন্তু জনগণ সেই নিরপেক্ষতা দেখতে পাচ্ছে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী আপনারা দ্রুত সময়ের ভিতরে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি