হোম > রাজনীতি

সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ: ডা. ইরান

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকার আওয়ামী রেজিমের পাচারকৃত অর্থ ফেরত ও লুটেরাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার শহীদ জিয়া পার্কের সামনে যাত্রাবাড়ী থানা লেবার পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করে বলেন, ক্ষমতায় গিয়ে অন্তর্বর্তী সরকার চাল ডাল তেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। গ্যাস সংকটে নাজেহাল জনগণকে আলোর মুখ না দেখিয়ে উলটো গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন দ্বায়িত্ব গ্রহণের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাটে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনও কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিণত হয়েছে। একদিকে কৃষক ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ক্ষেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আবার ভোক্তারা মধ্যস্বত্ব ভোগীদের কারণে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।

এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন- লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, মহানগর লেবার পার্টির সহ সভাপতি মো. মাসুদ আলম পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মো. এনামুল হক আকন্দ, মহানগর সদস্য ডা. ইউসুফ উল্ল্যাহ পাটোয়ারী, ছাত্র মিশন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ডেমরা থানা সভাপতি ইমরান হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মো. রাজু ব্যাপারী প্রমুখ।

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান