হোম > রাজনীতি

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাণোৎসারিত শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভকামনা জানানো হয়।

গত কয়েক বছর ধরে শিক্ষাঙ্গনে অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেয়ার নির্দেশনা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টাসহ নানাভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছে। জাতি-বিনাশী নতুন শিক্ষাক্রমের মাধ্যমে গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছিল। তরুণ প্রজন্মকে অব্যাহত-ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা রহিত করা হয়েছে। এই জাতি-বিনাশী প্রক্রিয়ার বিরুদ্ধে তরুণ প্রজন্মের পক্ষে ধারাবাহিক রক্তস্নাত সংগ্রাম করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ।

আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই আগামী-দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, মবের সংস্কৃতির বদলে দেশকে স্থিতিশীল অগ্রগামীতার পথে নিয়ে যেতে নেতৃত্বদান করবে,স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্য-বাদী ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দিবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হবে, এটাই আজকের দিনে গণ-মানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।

প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ ফিরে আসবে: মামুনুল হক

হারুন-আল-রশিদের মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারিয়েছে: রিজভী

চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল