হোম > রাজনীতি

টেলিকম সহ সব নীতিমালা নির্বাচিত সরকার রিভিউ করবে: আমির খসরু

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকার নীতিমালা করলে টেলিকমসহ সব নীতিমালা নির্বাচিত সরকার রিভিউ করবে। বেস্ট, ফাস্ট ও সিকিউরড নেটওয়ার্ক তৈরিতে নতুন টেলিকম নীতিমালায় স্পেকট্রাম ও ব্রডব্যান্ডের বিকাশে দেশী-বিদেশী উদ্যোক্তাদের মধ্যে কোনও বৈষম্য রাখা যাবে না বলে মনে করেন।

শনিবার বিকালে ঢাকার একটি হোটেলে টিআরএনবি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বিটিআরসি'র স্বাধীনতা ধ্বংস করে গত ১৪/১৫ বছরে টেলিকম খাত ধ্বংস করা হয়েছে। তাই আইসিটি ও টেলিকম খাতে বড় ধরনের পরিবর্তন দরকার। দেশী বিনিয়োগ, কর্মসংস্থান ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাই পলিসি করার ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে।

গোলটেবিল বৈঠকে টিআরএনবির সভাপতি সমীর কুমার দে এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণসংহতির সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, আব্দুন নূর তুষার প্রমুখ।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত