হোম > রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে জুলাই চেতনা বাস্তবায়ন হবে: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণ আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে জুলাই চেতনা বাস্তবায়ন হবে। ছাত্র-জনতার প্রত্যাশিত বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায় বিচারের এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং সব হত্যাকান্ডের সঠিক বিচার নিশ্চিত করা হবে।

শুক্রবার দুপুরে জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই ঘোষণাপত্রে একটি দল খুশি হওয়ায় জনমনে সংশয় তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ওই দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে বেশি গুরুত্ব দিয়েছে।

ভারতের ষড়যন্ত্রের কাছে মাথা নোয়াবে না জামায়াতে ইসলামী-উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী দক্ষিণপন্থী হলে উহারা উত্তরপন্থী ভারতীয় চাটুকার। দক্ষিণপন্থী মানে ডান। উত্তরপন্থী মানে বাম, বাম মানে ভারতীয় ষড়যন্ত্রে একাত্মতা প্রকাশ করে দেশ ও জাতিকে ভারতীয় আধিপাত্যবাদের কাছে গোলামীর জিঞ্জিরে বন্দী করে রাখা।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নারী বিদ্বেষী নয়, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অগ্রদূত। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায় বিচারের এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে রাষ্ট্রের কাছে নারী-পুরুষের কোন বৈষম্য থাকবে না। দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বৈষম্য থাকবে না। ইসলামী সমাজ বিনির্মাণে তিনি উপস্থিত রুকন সদস্যদের অতীতের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি তৎপর ও ত্যাগ স্বীকারের আহ্বান জানান।

শাহজাহানপুর পশ্চিম থানা আমির সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরীফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে শাহজাহানপুর পশ্চিম থানার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান