হোম > রাজনীতি

হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতিকে বিভক্ত করেছে: নুর

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতিকে বিভক্ত করেছে হাসিনা। রাজধানীর জুরাইনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠানে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।

তিনি বলেন, তাকে যারা পুনর্বাসন করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ছাত্র জনতা আবার এক হয়ে তাদের মোকাবেলা করতে হবে।

মো. জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নুর আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে, শেখ মুজিব ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করে দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন। পরে তার পারিবারিক ধারা অনুসরণ করে বিভিন্ন জঘন্যতম অপরাধের মাধ্যমে হাসিনা আবারো দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য মিথ্যা মামলা, হয়রানী, গুম, খুন এমন কোনো অপরাধ নাই যে এই ফ্যাসিস্টরা করেনি। সর্বশেষ ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন হয়েছে। তাই আগামী বাংলাদেশে যেন গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে কোনো সংগঠন বা ব্যক্তি যেন গণঅভ্যুহুনকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে না করেন। তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং মান্যগন্য ব্যক্তিবর্গ।

এমএস

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে